‘এলিয়েন’ বা
ভিনগ্রহীদের নিয়ে
মানবজাতির কৌতূহলের অন্ত
নেই।
এলিয়েনদের উপর
নজর
রাখতে,
তাদের
কর্মকাণ্ডের হদিশ
পেতে
যুগ
যুগ
ধরেই
চলছে
নিরন্তর গবেষণা। আর
সেই
কারণেই
মানুষের আগ্রহকে আরও
বাড়িয়ে
দিতে
মাঝেমধ্যে বিভিন্ন রকম
তত্ত্ব
তুলে
ধরেন
গবেষকরা।
সম্প্রতি এমনই
এক
চাঞ্চল্যকর দাবি
করেছেন
ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর
এক্সট্রাটেরেস্ট্রিয়াল রিসার্চ (আইসিইআর)-এর
ভাইস
প্রেসিডেন্ট গ্যারি
হেসেলটিনেভ। তাঁর
দাবি,
মহাকাশ
থেকে
নয়,
সমুদ্রের তলদেশ
থেকে
আসছে
ভিনগ্রহের প্রাণীরা।
২৭টি
দেশের
বিজ্ঞানী ও
গবেষকদের নিয়ে
তৈরি
আইসিইআরের মূল
লক্ষ্য
হল
এলিয়েনদের সম্পর্কে সত্য
উদ্ঘাটন করা।
সংস্থার ভাইস
প্রেসিডেন্ট জানিয়েছেন, সাম্প্রতিককালে একাধিকবার মার্কিন নৌবাহিনীর সঙ্গে
ভিনগ্রহীদের মহাকাশযান মুখোমুখি হয়েছে।
যা
বিজ্ঞানীদের মনে
অজানাকে জানার
উৎসাহ
জুগিয়েছে।
হেসেলটিনেভ বলেন,
‘ইউএফওগুলি এখন
সমুদ্রের তলদেশ
থেকে
উঠে
আসছে।
আমাদের
অনুমান,
সমুদ্রের গভীরে
থাকা
খাতগুলিতে এলিয়েনদের বেস
রয়েছে।
শুনতে
অদ্ভূত
লাগলেও
বিষয়টি
নিয়ে
ভেবে
দেখার
সময়
এসেছে।
কারণ,
গোটা
পৃথিবীর সমুদ্রগুলির মাত্র
৫
শতাংশ
জানতে
পেরেছি। তার
থেকে
অনেক
বেশি
জেনেছি
মঙ্গল
ও
চাঁদ
সম্পর্কে। তাই
সমুদ্রের নীচে
ভিনগ্রহীদের অস্তিত্ব থাকলেও
থাকতে
পারে।’
সম্প্রতি এক
ডকুমেন্টারি পরিচালক রেডার
ফুটেজের ভিডিও
ক্লিপ
প্রকাশ
করেছিলেন ট্যুইটারে। সেই
ভিডিওতে দেখা
গিয়েছে,
একটি
নৌবাহিনীর জাহাজকে ঘিরে
উড়ছে
বেশ
কয়েকটি
ইউএফও।
তবে,
গত
কয়েক
মাসে
এরকম
একাধিক
ঘটনা
সামনে
এসেছে।
গতবছর
মার্কিন নৌসেনা
এইধরনের এলিয়েন-সাক্ষাতের সাতটি ঘটনার কথা
জানিয়েছিল।
Not space, aliens are coming to Earth from the bottom of the ocean

0 মন্তব্যসমূহ