সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ইরান ফিরে পেল জাতিসংঘের ভোটাধিকার

 


জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এক কোটি ৬২ লাখ ডলার বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ করার মাধ্যমে ইরান এই ভোটাধিকার ফিরে পেল

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (শুক্রবার) টুইটার পোস্টে জানান, বিষয়টি নিয়ে ছয় মাস কাজ করার পর গতকাল জাতিসংঘ ঘোষণা করেছে যে, তারা বকেয়া অর্থ পেয়েছে

মাজিদ তাখতে রাভাঞ্চি স্পষ্ট করে বলেন, মার্কিন একতরফা অবৈধ নিষেধাজ্ঞার কারণে চাঁদার টাকা পরিশোধ করতে দেরি হাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু জনগণের জন্য জরুরী পণ্য ওষুধপত্র কেনার অধিকার থেকে বঞ্চিত হয় নি বরং জাতিসংঘের বার্ষিক চাঁদাও পরিশোধ করা যায় নি

ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ওপর থেকে সমস্ত অমানবিক নিষেধাজ্ঞা এখন তুলে নিতে হবে

মাজিদ তাখতে রাভাঞ্চির টুইটার পোস্টের আগে জাতিসংঘের প্রেসিডেন্ট ভলকান বোযকির গতকাল জানান, বিশ্ব সংস্থা ইরানের কাছ থেকে চাঁদার টাকা হাতে পেয়েছে যার কারণে ইরানের ভোটাধিকারও পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।


Iran regains UN suffrage


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ