আগামী ১ জুলাই থেকে পুরো ইউরোপীয় ইউনিয়নে রেস্টুরেন্ট ও ক্যাটারিং সার্ভিস জাতীয় বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর পানীয় ও খাবার পরিবেশনের ক্ষেত্রে প্লাস্টিকের একবার ব্যবহারযোগ্য সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে।
পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশ এজন্য নির্দিষ্ট আইন প্রণয়ন করেছে; তাতে কঠিন আর্থিক জরিমানার বিধান রয়েছে।
২০১৯ সালের ৫ জুন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য দেশগুলোর উদ্দেশ্যে আগামী ২০২৬ সালের মধ্যে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের ব্যবহার সীমিত করার জন্য এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে। ২০২০ সালের ৩ জুলাই এ বিষয়ে গৃহীত পদক্ষেপগুলো ইউরোপীয় ইউনিয়ন বরাবর জমা দেওয়ার কথা থাকলেও মহামারির কারণে তা সম্ভব না হওয়ার তারিখটি চলতি বছরের ১৩ জুলাই পুনঃনির্ধারণ করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের এক গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক মোট প্লাস্টিক বর্জ্যের ৭০ শতাংশই যেমন- কটন বাড, প্লেট, পাইপ, চামচ, বেলুন ও কাঠি, খাবারের বাক্স, কাপ, পানির জার, সিগারেটের ফিল্টার, ব্যাগ, প্যাকেট করার সামগ্রী, ভেজা টিস্যু এবং স্যানিটারি দ্রব্য।
এর মতো একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী তাছাড়া ইউরোপে প্রাপ্ত সামুদ্রিক বর্জের ৮০ থেকে ৮৫ শতাংশই প্লাস্টিক। ইউরোপীয় ইউনিয়নের এ পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হচ্ছে- একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক পণ্যগুলো পরিবেশের, বিশেষ করে সামুদ্রিক পরিবেশের ওপর যে মারাত্মক প্রভাব ফেলে তার প্রতিরোধ এবং মানুষের স্বাস্থ্যের ওপর এর প্রভাব হ্রাস করা।
তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নতুন উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে স্থানীয় কাঁচামাল ব্যবহার করে এর বিকল্প তৈরির মাধ্যমে আঞ্চলিক অর্থনীতির চাকা সচল করা।

0 মন্তব্যসমূহ