লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল প্যাটেলকে ‘জৈব অস্ত্র’ বলার অভিযোগে দেশদ্রোহিতার মামলা দায়ের হল দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং অভিনেত্রী আয়েশা সুলতানার বিরুদ্ধে। তার অভিযোগ, দ্বীপপুঞ্জের মানুষের উপর কেন্দ্র প্রফুল প্যাটেলের মতো একটা জৈব অস্ত্র ব্যবহার করছে। দ্বীপপূঞ্জের রাজধানী কাভারাত্তি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন লাক্ষাদ্বীপের বিজেপি সভাপতি সি আবদুল কাদের হাজি। লাক্ষাদ্বীপের বাসিন্দা ও সমাজকর্মী হিসেবে পরিচিত আইশা সুলতানা। তবে, মডেলিং ও ছবির পরিচালনাও করেছেন।
সম্প্রতি মালয়ালম চ্যানেল মিডিয়াওয়ান টিভিতে লাক্ষাদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়েশা বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ বিজেপির। সেখানে প্রফুল খোড়া প্যাটেলকে করণের মত জৈব অস্ত্র বা ‘বায়ো উওপেন’ বলে কটাক্ষ করেন আয়েশা। তারপরেই প্রতিবাদে সরব হয় বিজেপি। কেরালাতেও বিজেপি আয়েশার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

0 মন্তব্যসমূহ