সর্বশেষ:. . .

8/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

বিশ্বসেরা ১০০ তৈরী পোশাকের ৩৯টিই বাংলাদেশে

 


পরিবেশবান্ধব হিসেবে ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) থেকে ৪৩টি বাংলাদেশি পোশাক কারখানালিড প্লাটিনামসনদ পেয়েছে।   জানিয়েছেন তৈরি পোশাক প্রস্তুত রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। 

ফারুক হাসান বলেন, ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০টি কারখানার ৩৯টিই বাংলাদেশে অবস্থিত। আরও প্রায় ৫০০টি কারখানা সার্টিফিকেশনের অপেক্ষায় আছে। এই অর্জন সম্ভব হয়েছে দেশের তৈরি পোশাকশিল্প উদ্যোক্তাদের দূরদর্শিতা প্রবল ইচ্ছাশক্তি উদ্যোগের কারণে

বিগত প্রায় এক দশকে আমাদের উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম, নিরাপত্তা খাতে হাজার কোটি টাকা ব্যয় এবং সরকার-ক্রেতা-উন্নয়ন সহযোগীদের সহায়তায় আজ বাংলাদেশের পোশাকশিল্প একটি নিরাপদ শিল্প হিসেবে বিশ্বে রোল মডেল হিসেবে নিজের অবস্থান তৈরি করেছে

হংকংভিত্তিক আন্তর্জাতিক অডিট প্রতিষ্ঠানকিউআইএমএ’-এর মতে এথিকাল সোর্সিংয়ের দিক থেকে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় শীর্ষস্থানে। মূলত গ্লোবাল সাপ্লাই চেইনের গুণগত মান, কমপ্লায়েন্স, কর্মঘণ্টা শ্রম মানের বিভিন্ন দিক মূল্যায়ন করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

  কমপ্লায়েন্স, কারখানায় পেশাগত নিরাপত্তা বিধানেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।  আর এসব অর্জনের মাধ্যমে  বিশ্বে বাংলাদেশ তার দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে

বিজিএমইএ সভাপতি আরও বলেন, গত ১০ বছরে আমরা রফতানি দ্বিগুণের বেশি করতে সক্ষম হয়েছি। ২০১১ সালে যেখানে রফতানি ছিল ১৪ দশমিক বিলিয়ন ডলার, সেখানে ২০১৯ সালে আমরা ৩৩ দশমিক এক বিলিয়ন ডলারে পৌঁছেছি। ২০২০ সালে রফতানিতে বৈশ্বিক মহামারির প্রভাব খুবই স্পষ্ট

 39 of the world's top 100 ready-made garments are in Bangladesh


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ